বাজনা হাতে উঠতেই সেরে উঠছে স্নায়ুরোগ

এসএসকেএমের অভিনব অ্যাক্টিভ মিউজিক থেরাপি

রোগীকে রাগাশ্রয়ী গান শুনিয়ে সুস্থ করা সম্ভব হয়েছে, তার নজির কলকাতায় খুব একটা নতুন নয়। তবে রোগী নিজেই যখন হাতে তুলে নিচ্ছেন বাদ্যযন্ত্র, আর সেই বাজনার সুরে দ্রুত মিলছে রোগমুক্তি, সম্প্রতি তারও সাক্ষী থাকল এসএসকেএমের নিউরো-রিহ্যাব ক্লিনিক। এভাবেই প্রতি বৃহস্পতিবার স্নায়ুরোগের চিকিৎসা চলছে আমাদের শহরে। 

যন্ত্রসংগীতের মাধ্যমে চিকিৎসার এই পদ্ধতিকে বলে অ্যাক্টিভ মিউজিক থেরাপি। রোগী নিজেই এখানে সক্রিয়ভাবে সংগীতের অনুশীলন করেন। আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে এই পদ্ধতি ম্যাজিকের মতো কাজ করে স্নায়ুরোগীর ওপর। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন তারা। স্নায়ুরোগে আক্রান্ত ব্যক্তিরা অনেক সময়ে মানসিক অবসাদেরও শিকার হয়ে পড়েন। অ্যাক্টিভ মিউজিক থেরাপি সেই মানসিক বিপর্যয় কাটিয়ে উঠতেও সাহায্য করে। এসএসকেএমের সৌজন্যে ইউরোপে জনপ্রিয় হয়ে ওঠা এই চিকিৎসা এবার মহানগরেও শুরু হল। 
 

Developed by DXDasia