
মুসলমান দুধ ব্যবসায়ীকে গণপিটুনিতে মেরে ফেলার ঘটনায় অভিযুক্ত ছিলেন ওই ছ’জন
রাজস্থানে এক মুসলমান দুধ ব্যবসায়ীকে গণপিটুনিতে মেরে ফেলার ঘটনায় মূল ছয়জন অভিযুক্তকে মুক্তি দিয়েছে পুলিশ। পেহলু খান নামের ওই দুধ ব্যবসায়ী রাজস্থান থেকে গরু কিনে হরিয়ানায় নিজের বাড়িতে ফেরার পথেই আক্রান্ত হন গত এপ্রিল মাসে।
মৃত্যুকালীন জবানবন্দিতে পেহলু খান যে ৬ জনের নাম জানিয়েছিলেন, পুলিশের মতে, তদন্তে জানা গেছে অভিযুক্তরা ঘটনাস্থলে উপস্থিতই ছিল না। এই ৬ জনের মধ্যে তিনজন হিন্দুত্ববাদী একটি সংগঠনের সঙ্গে যুক্ত।
পুলিশ ছাড় দেওয়ার পরে নিহতের পরিবার এখন আদালতে যাওয়ার কথা ভাবছে। শুরু হয়েছে রাজনৈতিক বিতর্কও।
