
মুখ্যমন্ত্রী নেদারল্যান্ড সফর থেকে ফিরলেই রাজ্য নির্বাচন দফতরকে চিঠি দেবে সরকার
অগস্টের গোড়ায় দুর্গাপুর পুরনিগম সহ রাজ্যে আটকে থাকা সাত পুরসভার ভোট হতে পারে। অন্তত রাজ্য সরকার এমনটাই চাইছে বলে রাজ্য নির্বাচন দফতর সূত্রের খবর। দুর্গাপুর পুরনিগম বাদে বাকি পুরসভাগুলি হল, পাঁশকুড়া, হলদিয়া, নলহাটি, ধুপগুড়ি, বুনিয়াদপুর, কুপার্স ক্যাম্প। এর মধ্যে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর নতুন পুরসভা। এই পুরসভাগুলিতে অনেক আগেই ভোট হওয়ার কথা ছিল। নানা প্রশাসনিক কারণে রাজ্য সরকারের আপত্তিতে এই পুরসভাগুলির ভোট আটকে ছিল। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নেদারল্যান্ড সফর সেরে ফিরলেই এই ভোট নিয়ে রাজ্য সরকার রাজ্য নির্বাচন দফতরকে চিঠি দেবে।
