বিরল রোগের চিকিৎসায় সফল বাঙালি ডাক্তার

রোগটির নাম মোয়ামোয়া

বিরল রোগের চিকিৎসা হল কলকাতার সিএমআরআই-এ। রোগটির নাম মোয়ামোয়া। নিউরোলজিস্ট রুদ্রজিৎ কাঞ্জিলাল ও তাঁর টিম এই রোগের চিকিৎসা করেন।

রোগটি ভারতবর্ষে বিরল। প্রথম দেখা গিয়েছিল জাপানে। রোগের উপশম হিসাবে ডাক্তাররা বলছেন, শিশুদের ক্ষেত্রে দেরিতে কথা বলতে পারা, পড়তে অসুবিধা, বুঝতে অসুবিধা এই জাতীয় উপসর্গ দেখা দেওয়া। বড়দের ক্ষেত্রে দেখা যেতে পারে মাথার যন্ত্রণা বা মৃগী রোগের মত লক্ষণ। এই রোগের ক্ষেত্রে অস্ত্রোপচার অনিবার্য। রোগের ফলে মাথায় ধোঁয়ার মতো রক্তকণা জমা হয় এবং ব্লাড ভেসেলগুলি বন্ধ হয়ে যাওয়ায়। ফলে ব্রেন এবং দেহের এক একটি প্রত্যঙ্গ একটু একটু করে কার্যক্ষমতা নষ্ট হয়। চিকিৎসকরা বলছেন- আতঙ্কিত হয়ে নয়, সচেতনতাই এই রোগের উপশম ঘটাতে পারে।

Developed by DXDasia