
যুবরানিকে নিয়ে তৈরি তথ্যচিত্র দেখানো হবে আগামিকাল
খুব অল্প কথা বলেই রেখে দিয়েছিলাম ফোন- এমনই আফসোস ইংল্যান্ডের রাজপুত্র উইলিয়াম ও হ্যারির। রাজপুত্রদ্বয় এমনই মন্তব্য করেছেন মা ডায়ানাকে নিয়ে তৈরি তথ্যচিত্র ‘আওয়ার মাদারঃ হার লাইফ অ্যান্ড লেগ্যাসি’ তে। আগামিকাল ইংল্যান্ডের একটি চ্যানেলে দেখানো হবে এই তথ্যচিত্রটি।
১৯৯৭ সালে ৩১ অগস্ট প্যারিসে গাড়ি দুর্ঘটনায় মারা যান ডায়ানা। তখন বড় ছেলে উইলিয়ামের বয়স ছিল ১৫ এবং ছোট ছেলে হ্যারির ১২। যেদিন ডায়ানা মারা যান সেদিন তাঁরা ছুটি কাটাছিলেন স্কটল্যান্ডের বালমোরাল দুর্গে। মৃত্যুর আগে মা ফোন করেছিলেন। কিন্তু খেলায় মগ্ন ছোট রাজপুত্ররা মাকে গুড বাই, পড়ে কথা হবে বলে রেখে দিয়েছিলেন ফোন। আর এই আফসোসই সারাজীবনের- এমনই জানান রাজপুত্র দ্বয়। মায়ের সঙ্গে কাটানো সময়, স্মৃতি এবং মা-হারানো পর কিভাবে কাটিয়েছেন দু’ভাই- এরকম নানা স্মৃতিচারণ নিয়েই তৈরি হয়েছে এই তথ্যচিত্র।
