মসুলের মসজিদ ছেড়ে পালালো আইএস জঙ্গিরা

ইরাকি সেনার বড় জয় – মসুল মুক্ত

দীর্ঘ আট মাস লড়াইয়ের পর ইরাকের সরকারি সেনারা মসুলের ধ্বংস হয়ে যাওয়া মসজিদটি পুনর্দখল করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) স্বঘোষিত ‘খিলাফত’-এর পতন ঘোষণা করেছে। ইরাকের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। সংবাদ সংস্থাকে। তিন বছর আগে এই মসজিদ থেকেই আইএস নেতা আবু বাকার আল বাগদাদি ইসলামি খেলাফত রাষ্ট্রের ঘোষণা করেছিলেন। আইএসের রাজধানী হিসেবে ব্যবহৃত মসুল শহর থেকে তাদের পুরোপুরি উৎখাত করে বিজয় ঘোষণা করতে খুব অল্প সময় লাগবে বলে এর আগেই আশা প্রকাশ করেছিল ইরাকি সেনা। গত সোমবার ইরাকি বাহিনী নুরি মসজিদের খুব কাছে পৌঁছে যায়। আর এখন তারা ৮৫০ বছরের পুরনো গ্র্যান্ড আল-নুরি মসজিদটি দখলে নিয়ে এক বড় ধরনের জয় অর্জন করেছে। ইরাকের সামরিক বাহিনীর মুখপাত্র  রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, ‘তাদের (আইএস) বানানো রাষ্ট্রের পতন ঘটেছে।’ এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইরাকি বাহিনী মসজিদটি দখলের লড়াইয়ে আইএস জঙ্গিরা নুরি মসজিদটি উড়িয়ে দেয় এবং এর মিনার ধ্বংস করে দেয়।

Developed by DXDasia