১৪ বছরের রেকর্ড ভেঙে অতিরিক্ত দেরিতে ঢুকছে বর্ষা

এইবার সুখবর দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর

বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও স্বস্তি মিলছে না কিছুতেই। সন্ধে-রাতে বৃষ্টি হলেও পরেরদিন সকালে আবার যে কে সেই! হাঁসফাঁস গরমে নাজেহাল রাজ্যবাসী। তবে এইবার সুখবর দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এই সপ্তাহের শেষের দিকে কিংবা পরের সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গে ঢুকে যাবে বর্ষা।

সমগ্র ভারতেই এবছর অনেকটা দেরি করে ঢুকেছে বর্ষা। উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে কিছুদিন আগেই। প্রবল বর্ষণে ফুলে উঠছে তিস্তা। সাধারণত, কেরল উপকূলে বর্ষা আসার নির্ধারিত সময় ১ জুন। দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার নির্ধারিত সময় ৮ জুন। তবে চলতি বছর নির্ধারিত সময়ের থেকে প্রায় এক সপ্তাহ পরে ৮ জুন কেরলে ঢুকেছে বর্ষা। আষাঢ় মানেই বর্ষা। এই গরম থেকে কবে যে মুক্তি পাবে রাজ্যবাসী, তার জন্য দিন গোনা শুরু হয়েছে। পরিসংখ্যান বলছে, গত ১৪ বছরের রেকর্ড ভেঙে অতিরিক্ত দেরিতে ঢুকছে বর্ষা। ২০০৫ সালে ২০ জুন দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছিল। তারপর এইবছর। নিম্নচাপের জন্য দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে শেষমেশ বর্ষা পাকাপাকিভাবে কবে ঢুকবে তার জন্য হা-পিত্যেশ দক্ষিণবঙ্গবাসীর।

Developed by DXDasia