
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আইজল এফসির মুখোমুখি হবে মোহনবাগান
শনিবার শুরু হচ্ছে এই মরশুমের আইলিগ। উদ্বোধনী ম্যাচেই আইজল এফসির মুখোমুখি হবে মোহনবাগান। আইলিগের প্রথম ম্যাচে চমক দিতে পারেন মোহনবাগানের কোচ।
বৃহস্পতিবার আইজলে পৌঁছয় সবুজ-মেরুন টিম। সেদিনই তাঁরা রাজীব গান্ধি স্টেডিয়ামের কৃত্রিম ঘাসে অনুশীলনে নেমে পড়েন। মোহনবাগানের ফুটবলাররা সাম্প্রতিক সময়ে কৃত্রিম টার্ফে কোনো ম্যাচ খেলেননি। সেই অভিজ্ঞতার ঘাঁটতি পুষিয়ে নিতেই এই অনুশীলনের ব্যবস্থা। খেলার মাঠে যাতে খেলোয়ারদের মধ্যে বোঝাপড়া বাড়ে, এদিনের অনুশীলনে তার দিকে বাড়তি গুরুত্ব দিয়েছেন স্প্যানিশ কোচ। পাহাড়ে এখন খুব একটা শীত নেই। আবহাওয়া যথেষ্ট মানানসই। টিম মোহনবাগান এবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলতে প্রস্তুত। তবে কৃত্রিম ঘাসের মাঠ ভাবাচ্ছে তাঁদের।
শনিবারের ম্যাচে হয়তো সব বিদেশি খেলোয়াড়কে নামাবেন না কিবু ভিকুনা। সম্ভবত চারজন বিদেশি খেলবেন সেদিন। ইতিমধ্যেই কিবু আইজল এফসির ভিডিও দেখে, সেই দলের প্রাক্তন ফুটবলারদের সঙ্গে কথা বলে বিপক্ষকে বোঝার চেষ্টা করেছেন।
শনিবারই আইলিগের দ্বিতীয় ম্যাচে গোকুলামের বিরুদ্ধে লড়বে নেরোকা এফসি। বুধবার প্রথম খেলতে নামবে ইস্টবেঙ্গল। মুখোমুখি হবে রিয়াল কাশ্মীরের।
ছবিসূত্র – ফেসবুক
