
বিশ্বের তাবড় কূটনীতিকদের সামনে হিন্দুত্ব নিয়ে প্রশ্ন ভাগবতকে
হিন্দুত্ব নিয়ে এবার চাপে পড়ে মুখ খুললেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি বলেন, 'হিন্দুত্ব মানে কে কী পরল বা খাওয়াদাওয়া করল তা নয়, বরং অন্যকে নিজেদের মতো মানুষ হিসাবে গ্রহণ করে নেওয়া'। দেশের সাম্প্রতিক অসহিষ্ণুতা, গোরক্ষকদের অত্যাচার সহ নানাবিধি বিতর্কের প্রেক্ষিতে মোহন ভাগবতের এই মন্তব্য অত্যন্ত প্রাসঙ্গিক।
ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়ায় মোহন ভাগবত সম্পর্কে যে ট্রোল চলে সে বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, যাঁরা এগুলি করেন তাঁরারা আগ্রাসী কখনও তা মাত্রা ছাড়িয়ে যায়। পাশপাশি তিনি জানান, আর এস এস বা বিজেপি কেউই একে অপরকে চালায় না, বরং প্রত্যেকে নিজের সিদ্ধান্ত আলাদাভাবে নেয়।
দিল্লিতে এক বিশেষ সভায় বিশ্বের প্রায় ৫০ টি দেশের কূনীতিকদের সঙ্গে বৈঠকে বসেন ভাগবত। সেখানেই এই বিষয়গুলি উত্থাপিত হয়। বৈঠকে হিন্দুত্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, হিন্দুত্বের নিয়মই হল পরিবর্তন, অন্যকে নিজের মতো মানুষ হিসাবে গ্রহণ করাই হল হিন্দুত্ব। পাশপাশি তিনি বলেন, কে কী খেল বা পরল তা কখনওই হিন্দুত্ব নয়। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির পরও, দেশজুড়ে গোরক্ষকদের অত্যাচারের ঘটনা যখন বেড়েই চলেছে তখন মোহন ভাগবতের এই মন্তব্য অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে।
