অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী

গো-রক্ষকদের সতর্ক করলেন মোদী

গোহত্যার নামে একের পর এক হত্যা, আগুন লাগানোর ঘটনা ঘটেই চলেছে কিন্তু প্রধানমন্ত্রী নীরব কেন? এখানে ওখানে এই প্রশ্ন খুব স্পষ্ট ভাবেই উঠছিল। অবশেষে নীরবতা ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার আমদাবাদে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, গো-রক্ষার নামে খুন বরদাস্ত করা হবে না। তিনি বলেন, ‘আইন নিজের হাতে নেওয়ার অধিকার এই দেশে কারও নেই’। তিনি আরও বলেন, ‘মহাত্মা গান্ধী বা আচার্য বিনোবা ভাবের থেকেও গোরুকে বেশি সুরক্ষা দেওয়ার কথা কেউ বলেনি’। এই কথা বলার সময় প্রধানমন্ত্রী অন্য কোনও রাজনৈতিক দলের নাম করেননি। বোঝাই যায় তিনি তাঁর সমর্থকদের উদ্দেশেই কথাগুলো বলছেন। এদিকে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘উনি আগেও এমন কথা বলেছেন। তাতে গো-রক্ষকদের হামলা, আক্রমণ, খুন বন্ধ হয়নি। এবারও হবে না। যারা এসব করছে তারা ওঁর কথা শুনে এসব শুরুও করে না, শেষও করে না। উনি চাপে পড়ে এখন এসব বলছেন’।

Developed by DXDasia