
নিরাপত্তা-হোটেল ভাড়া দৈনিক ১ কোটি ৬লক্ষ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফরে গিয়ে জেরুজালেমের যে কিং ডেভিড হোটেলে যে ঘরে থাকলেন, তার দৈনিক ভাড়া ভারতীয় টাকায় দৈনিক এক কোটি ছ’লক্ষ টাকা। ইকনমিক টাইমসের প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। জানা গিয়েছে বিশেষ নিরাপত্তার জন্যই এই ব্যবস্থা। সারা বিশ্বে এতটা সুরক্ষিত ‘হোটেল স্যুট’ আর কোথাও নেই। বিশ্বের সবচেয়ে নিরাপদ হোটেল স্যুট হিসেবে যা যা থাকা দরকার, তার সবই সেখানে আছে। এখানকার নিরাপত্তা ব্যবস্থা এমনই যে এখানে বোমা হামলা চালানো, এমনকি রাসায়নিক হামলা চালানোও অসম্ভব। তিন সপ্তাহ আগে ইসরায়েল সফরে এসে সেখানেই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ, ওবামা, সবাই এই হোটেলে থেকেছেন।
এত নিরাপত্তা কেন
১৯৪৬ সালে এক বার এই হোটেলে হামলা চালানো হয়েছিল। সেখানে থাকা ব্রিটিশ কর্মকর্তাদের লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। তার পর হোটেলটি পুনরায় সংস্কার করা হয়। সংস্কারের সময় নিরাপত্তার ব্যাপারটিতে বিপুল জোর দেওয়া হয়েছে। হোটেলটির বাইরের অংশ কংক্রিট ও ইস্পাতে গড়া। জানালাগুলো রকেট হামলা প্রতিরোধে সক্ষম। মোদি যে কক্ষে থাকবেন, এর শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্রগুলো গ্যাস নিরোধক। এই হোটেলের কর্মচারী প্রত্যেকে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী শিন বেট নিরাপত্তা বাহিনী দ্বারা বাছাই করা ।
