কালো টাকা ধরতে পারল না মোদীর নোট বাতিল পরিকল্পনা

৩ লক্ষ নয়, ফিরল মাত্র ১৬ হাজার কোটি

কালো টাকা ধরতে পারল না মোদীর নোট বাতিল পরিকল্পনা। বুধবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রকাশিত রিপোর্ট বলছে মাত্র ১৬ হাজার কোটি টাকা ফেরত আসেনি। সরকারের আশা ছিল তিন লক্ষ কোটি কালো টাকা ফেরত আসবে না। ২০১৬ সালে নরেন্দ্র মোদীর সরকার ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করে বলেছিল প্রায় তিন লক্ষ কোটি কালো টাকা(৫০০ এবং ১০০০ নোটে) ব্যাঙ্কে ফিরে আসবে না। বাস্তবে দেখা গেল ঘুর পথে ওই টাকা থেকে প্রায় ২লক্ষ ৮৪ হাজার কোটি কালো টাকা সাদা করে ব্যাঙ্কে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অন্য দিকে নতুন নোট ছাপতে সরকারের খরচ হয়েছে ২১ হাজার কোটি টাকা। রিজার্ভ ব্যাঙ্কের তথ্য বলছে, ৫০০ এবং হাজার টাকায় বাজারে যে ১৫ লক্ষ ৪৪ হাজার কোটি টাকা ছিল, তার ৯৯% অর্থাৎ ১৫ হাজার ২৮ হাজার কোটি টাকাই ব্যাঙ্কে ফিরে আসছে। যদিও এই নোট বাতিলের ফলে লক্ষ লক্ষ মানুষ কর্মহীন হয়েছে সারা দেশে। টাকার জন্য ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে মৃত্যুও হয়েছে বহু মানুষের।

Developed by DXDasia