পশু সৎকারের জন্য অত্যাধুনিক শ্মশান

শ্মশানটি গড়ে উঠবে দক্ষিণ দমদম পুরসভার প্রমোদনগরে

দিল্লি, মুম্বই, পুনে, বেঙ্গালুরুর পর এবার এ রাজ্যেও তৈরি হতে চলেছে পশু সৎকারের জন্য অত্যাধুনিক শ্মশান। বৈদ্যুতিক চুল্লীর এই শ্মশানটি গড়ে উঠবে দক্ষিণ দমদম পুরসভার প্রমোদনগরে। প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে আড়াই কোটি টাকা। এর মধ্যে ২ কোটি টাকা দিচ্ছে রাজ্য নগরোন্নয়ন দপ্তর। বাকি টাকা দেবে পুরসভা। প্রকল্পের ব্লু প্রিন্ট তৈরি বলে জানিয়েছেন দক্ষিণ দমদম পুরসভার আধিকারিকরা। তাঁদের দাবি ছ-মাসের মধ্যেই বাস্তবায়িত হবে প্রকল্পটি। আজও প্রকল্পটির সূচনা করবেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

মূলত দমদমের বিধায়ক ব্রাত্য বসুর পরিকল্পনা প্রসূত এই প্রকল্প। ব্রাত্য বলছেন, রাস্তায় বেরিয়ে দেখেছি, যেখানে সেখানে কুকুর- বেড়াল পড়ে থাকে, দুর্গন্ধ ছড়ায়, পরিবেশের এতে ক্ষতি হয়। তাই এই ধরনের প্রকল্পের ব্যাপারে উদ্যোগ নিই।

দক্ষিণ দমদম ছাড়াও আশপাশের এলাকার বাসিন্দারা তাঁদের পোষ্যদের সৎকার এই শ্মশানে করতে পারবেন। রাস্তার ধারে কোনও প্রাণীর মৃতদেহ পড়ে থাকলে পুরসভার পক্ষ থেকেই তা সৎকারের ব্যবস্থা করা হবে।

Developed by DXDasia