
আইআইটি খড়গপুর এবং টি রিসার্চ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগ
চায়ের গুণগত মান এবার নির্ধারণ করবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স। বাজারে নিম্নমানের চা-কে বেশি দামে বিক্রি করা আটকাতে এই অ্যাপ যথেষ্ট কাজে দেবে বলে মনে করছেন গবেষকরা। কাঁচা পাতা থেকে চা বানানোর পর সেটায় চুমুক দিয়ে মানুষ কতটা তৃপ্তি পাবে, সেটা আগেভাগেই বোঝা যাবে।
কাঁচা চা পাতার মান নির্ধারণ করার কোনো যন্ত্র এতদিন ছিল না। সারা দুনিয়ায় প্রথমবার টি রিসার্চ অ্যাসোসিয়েশন এবং আইআইটি খড়গপুরের অধীনে তৈরি স্টার্ট আপের কাজে এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হবে। চায়ের গুণ যাচাই নিখুঁত না হওয়ার জন্য এতদিন ভালো পাতার ভাগ নিয়ে সমস্যায় পড়তেন চাষিরা। কিন্তু এই যন্ত্র এবং অ্যাপে ভালো চায়ের তথ্যভাণ্ডার থাকায় সহজেই ভালো চা পাতার অনুপাত জানা সম্ভব হবে।
