মাঝরাতে দার্জিলিং-এ বিস্ফোরণ

পুরনো সুপার মার্কেট এলাকায় বিস্ফোরণ

গোর্খাল্যান্ড নিয়ে আন্দোলনের মাঝেই দার্জিলিংয়ের সুপার মার্কেট এলাকা কেঁপে উঠল শক্তিশালী বিস্ফোরণে। ঘটনায় কেউ হতাহত না হলেও বেশ কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।

দার্জিলিংয়ের পুলিশ সুপার অখিলেশ চতুর্বেদী জানিয়েছেন, রাত ১২টা ১৫ মিনিট নাগাদ দার্জিলিংয়ের পুরনো সুপার মার্কেট টাউন এলাকায় শক্তিশালী বিস্ফোরণ হয়। কেউ হতাহত না হলেও বেশ কিছু দোকান পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। এই বিস্ফোরণের কারণ কি, কারা এর পিছনে রয়েছে তা পুলিশ তদন্ত করে দেখছে।

দার্জিলিং শহরের একেবারে কেন্দ্রস্থলে পুরনো সুপার মার্কেট এলাকায় এমন বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাসিন্দারা জানিয়েছেন, মধ্যরাতে হঠাৎ তীব্র বিস্ফোরণের শব্দে জেগে ওঠেন তাঁরা। রাতে হওয়ায় সেভাবে কারও প্রাণহানি হয়নি। তবে দিনের ব্যস্ত সময়ে হলে অনেকের প্রাণহানির আশঙ্কা ছিল।

Developed by DXDasia