প্ল্যাটফর্মে উপচে পড়ছে ভিড়, সামাল দিতে বন্ধ হবে স্মার্ট গেট – কলকাতা মেট্রো

পুজোয় নয়া সিদ্ধান্ত কলকাতা মেট্রোর

দুর্গাপুজোয় ভিড়ে নাজেহাল অবস্থা কলকাতা মেট্রোর। প্ল্যাটফর্মে ভিড় এমন জায়গায় চলে যাচ্ছে যখন তখন ঘটে যেতে পাড়ে বড়োসড়ো দুর্ঘটনা। তাই ভিড় সামাল দিতেই প্রবেশ নিয়ন্ত্রণের পথে হাঁটবে কলকাতা মেট্রো। মেট্রোর সিদ্ধান্ত, প্ল্যাটফর্মে অপেক্ষমান যাত্রীদের ভিড় খুব বেশি থাকলে স্মার্ট গেট সাময়িক বন্ধ করা হবে। যাতে আর যাত্রী প্ল্যাটফর্মে নামতে না পারেন। পাতালে জমাট বাঁধা ভিড় হালকা হলে তবেই নতুন যাত্রীদের প্রবেশাধিকার মিলবে। কিন্তু যাঁরা ঢুকতে পারবেন তাঁরা টিকিট কাউন্টারের বাইরে ভিড় জমাবেন। সেক্ষেত্রে কাউন্টারের সামনে ভিড় বাড়লে যাত্রীদের প্রধান গেটেই আটকানো হবে। মেট্রোর সীমানায় প্রবেশই করানো হবে না। আজ চতুর্থী থেকেই এই নিয়ম কার্যকর হতে পারে। দ্বিতীয়ার দিনেই মেট্রোর যাত্রী সংখ্যা ছিল ৮ লক্ষ ৪৫ হাজার।

চতুর্থী থেকে ষষ্ঠী সকাল আটটা থেকে পরিষেবা শুরু হল। অন্তিম স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ১১টা ১০ পর্যন্ত। অন্যদিকে সপ্তমী থেকে নবমী পর্যন্ত দুপুর ১টা থেকে পরদিন ভোর চারটে পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে। দশমীর দিন ট্রেন চলবে দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত। কর্তৃপক্ষের বক্তব্য, কোনওভাবেই জোর করে মেট্রোয় উঠতে যাবেন না। এসকালেটরে ওঠার সময় সতর্ক হোন।

Developed by DXDasia