তাঁর মতে ২০২১ সাল পর্যন্ত খেলে বার্সেলনা থেকেই অবসর নেবেন মেসি

ল্যুভরের মিউজিয়মে যেমন মোনালিসা, ঠিক তেমনই বার্সেলনা ক্যাম্পে মেসি। মোনালিসাকে ছাড়া যেমন ল্যুভরকে ভাবা যায় না, ঠিক সেরকমই মেসিকে ছাড়া বার্সাকেও এখন কল্পনা করা যায় না। মেসিকে নিয়ে এই উক্তি তাঁরই এককালের সতীর্থ থিয়েরি অঁরির।

ইতিমধ্যেই বার্সার সঙ্গে নতুন চুক্তি হয়েছে আর্জেন্টিনার সুপার স্টারের। এখন মেসি মধুচন্দ্রিমায় ব্যস্ত। তার মধ্যেই খবর রাখছেন ক্লাবের। আর এই মুহূর্তে প্রাক্তন সতীর্থ অঁরির এই উক্তি তাঁকে বাড়তি মাইলেজ দেবে সন্দেহ নেই।

অঁরি অবশ্য কেবল দ্য ভিঞ্চির মোনালিসার সঙ্গে মেসির তুলনা টেনেই থেমে থাকেননি। তাঁর মতে ২০২১ সাল পর্যন্ত খেলে বার্সেলনা থেকেই অবসর নেবেন মেসি। সেটা ক্লাব ও মেসি উভয়ের স্বার্থের পক্ষেই ভালো বলে জানিয়েছেন থিয়েরি। বার্সেলনাতে দুজনে একসঙ্গে তিনটি মরশুম খেলেছেন। আর এই তিন মরশুমে বার্সার ঘরে এসেছে দু বার লা-লিগা আর একবার চ্যাম্পিয়নস লিগের খেতাব।

Developed by DXDasia