
জরিমানা ঘোষণা করা হয়েছে ২ লক্ষ ৮৭ হাজার ইউরো
তিনি এখন মধুচন্দ্রিমায়। আর এই সময়েই সুখবর পৌঁছল লিওনেল মেসির কাছে। স্পেনের আদালত জানিয়ে দিল আয়কর ফাঁকির জন্য কারাবাস করতে হবে না মেসিকে। মেসির জরিমানা ঘোষণা করা হয়েছে ২ লক্ষ ৮৭ হাজার ইউরো। আর তাঁর বাবার জরিমানা ১ লক্ষ ৮০ হাজার ইউরো।
এই টাকা মেসির কাছে জলভাত। হিসেব বলছে বার্সার সঙ্গে তাঁর নতুন চুক্তির অঙ্কর বিচারে এটা মেসির তিন দিনের বেতন। ২০১৩-য় কর ফাঁকি দেওয়ার মামলা হয় মেসি ও তাঁর বাবার বিরুদ্ধে। সেসময় দু জনেই পাঁচ লক্ষ ইউরো করে জমা দিয়েছিলেন। অতীতে ২১ মাসের কারাবাসের কথা বলেছিল আদালত। একই অপরাধ আবার করলে অবশ্য মেসিকে জেলে যেতে হত। আপাতত জরিমানা দিয়েই মুক্তি পাচ্ছেন এই তারকা ফুটবলার।
