গো-রক্ষা বাহিনীর তাণ্ডব এবার গুয়াহাটিতে

ভিডিও ফুটেজে মারধরের ছবি স্পষ্ট, তবু মানতে নারাজ পুলিশ

তিনটি গাড়িতে গরু নিয়ে যাচ্ছিলেন তাঁরা। সঙ্গে ছিল পশু নিয়ে যাওয়ার জন্য আইনি ছাড়পত্রও। তা সত্ত্বেও হিন্দু যুবা ছাত্র পরিষদের সদস্যরা গাড়ি আটকে চালকদের বেধড়ক মারধর করল। যার ভিডিও ফুটেজ দেখানো হয়েছে দেশের প্রায় প্রত্যেক চ্যানেলে। ফুটেজে দেখা যাচ্ছে গাড়ির চালকদের রাস্তায় ফেলে বাঁশ, রড দিয়ে পেটাচ্ছে উন্মত্ত গো-রক্ষক বাহিনী। গুয়াহাটির কাছে সোনাপুরের ঘটনা।

ভিডিও ফুটেজে মারধরের ঘটনা দেখানো হলেও অভিযোগ মানতে নারাজ পুলিশ। তাদের দাবি, গাড়ি আটকানো হলেও মারধোরের ঘটনার কোনও প্রমাণ নেই। তাহলে চ্যানেলগুলো যে ছবি দেখাচ্ছে সেটা কি নকল? এ প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেনি পুলিশ। অভিযুক্ত গো-রক্ষকদের এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি তারা।

Developed by DXDasia