
সোনার মেয়ে বৈদ্যবাটির মেহুলি
দিল্লিতে কুমার সুরেন্দ্র শুটিং চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেলে জুনিয়র বিভাগে সোনা জিতলেন বাংলার মেহুলি ঘোষ। যুব বিভাগে জিতলেন রুপো। ১৬ বছরের মেহুলি ৪১৪.৭ পয়েন্ট পেয়ে গড়লেন রেকর্ড। যুব বিভাগে তাঁর স্কোর ২৫১.২ বিশ্বরেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে। স্থানীয় টুর্নামেন্ট বলেই বিশ্বরেকর্ড হিসেবে তা ধরা হবে না।
জাপান-এশিয়ান যুব গেমস সামনেই। সেখানে ভালো ফল করতে পারলে ২০১৮ বুয়েন আইরেসে যুব অলিম্পিকে যাওয়ার সুযোগ পাবেন মেহুলি।
