
ক্যান্সার চিকিৎসায় আসতে চলেছে যুগান্তকারী পরিবর্তন
এবার রোগ নির্ণয়ে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ হতে চলেছে খোদ কলকাতা শহরে। সৌজন্যে এই মহানগরেরই স্বাস্থ্যপরীক্ষা কেন্দ্র সুরক্ষা ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কোর বায়োটেক কোম্পানি ক্লুগেনিক্স। দুটি সংস্থা পার্টনারশিপে কাজ করতে শুরু করবে অদূর ভবিষ্যতে।
ভারতীয় জনসংখ্যার জন্য অনুবাদযোগ্য জেনোমিক্স প্রযুক্তির ওপর জোর দিচ্ছে এই দুটি সংস্থা। এর পাশাপাশি সংস্থা দুটি ভারতীয় মহিলাদের স্তন ক্যানসার নিরাময়ের জন্য লঞ্চ করবে নেক্স জেন সিক্যোয়েন্সিং প্যানেলের নকশা। প্রথমবারের জন্য সুরক্ষা এমন একটি রোবোটিক ট্র্যাক রেখেছে, যেখানে একই সঙ্গে করা যাবে বায়োকেমিস্ট্রি ও হেমাটোলজির পরীক্ষা। এআই সক্রিয় এবং মানুষ পরিচালিত এই ট্র্যাকে যে কোনো জরুরি অবস্থায় এক মিনিটেরও কম সময়ে রিপোর্ট বার করা যায়। এই যৌথ উদ্যোগ ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে বলেই গবেষকদের বিশ্বাস।
