বন্ধ হয়ে যাচ্ছে ম্যাকডোনাল্ড’স-এর আউটলেট

কাজ হারাচ্ছেন প্রায় ১০ হাজার মানুষ

বন্ধ হয়ে যাচ্ছে উত্তর ও পূর্ব ভারতের ১৬৯টি ম্যাকডোনাল্ড’স-এর আউটলেট। এর ফলে কাজ হারাতে চলেছেন প্রায় ১০ হাজার মানুষ। আউটলেটগুলির ফ্রাঞ্চাইজি চুক্তি ম্যাকডোনাল্ড’স বাতিল করার ফলেই এমন ঘটনা। জানানো হয়েছে, উত্তর ও পূর্ব ভারতে কনট প্লাজা রেস্টুরেন্ট লিমিটেড(সিপিআরএল) আর কোনও কাজেই ব্যবহার করতে পারবে না ম্যাকডোনাল্ড’স-এর ব্র্যান্ড। কনট প্লাজা রেস্টুডেন্ট চুক্তির শর্ত ভাঙার জন্যই ম্যাকডোনাল্ড’স-এর এই সিদ্ধান্ত। ফলে, এখন নতুন অংশীদারের খোঁজে তারা। এই মুহূর্তে সারা ভারতে ৪৩০টি আউটলেট রয়েছে ম্যাকডোনাল্ড’স-এর। 

Developed by DXDasia