এমবিবিএস আসন বাড়ছে আরও ১০ শতাংশ

এমসিআই স্বীকৃত মেডিক্যাল কলেজগুলি আসন বাড়াতে পারবে

আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য এই শিক্ষাবর্ষ থেকে মেডিক্যাল কলেজগুলোতে এমবিবিএস আসন বাড়তে চলেছে আরও ১০ শতাংশ। তবে নতুন কলেজগুলোতে আসন বাড়ানো যাবে না। মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার এই সিদ্ধান্তে বাংলায় দেড়শোরও বেশি এমবিবিএস আসন বাড়তে পারে বলে জানা গেছে।

মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (এমসিআই)-এর নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে আসন বাড়ানোর বিষয়টি শর্তসাপেক্ষ থাকবে। কেবলমাত্র এমসিআই স্বীকৃত মেডিক্যাল কলেজগুলিই এই পদক্ষেপ নিতে পারবে। এমসিআই-এর তরফ থেকে আজকের মধ্যে প্রত্যেক রাজ্যকে এই নিয়ে প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। এর পাশাপাশি, আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২০-২১ সালে স্নাতকোত্তর স্তরেও মেডিকেল কলেজগুলো ১০ শতাংশ আসন বাড়াতে পারবে। 

Developed by DXDasia