পথ দুর্ঘটনায় মৃত্যু হল কালিকা প্রসাদ ভট্টাচার্যের

আকস্মিক কালিকা প্রসাদ ভট্টাচার্যের মৃত্যুতে বাংলার সংগীত প্রেমীরা শোকাহত

আজ ৭ই মার্চ, সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দোহারের সঙ্গীতশিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্যের। দুর্ঘটনাটি ঘটে দুর্গা-পুর এক্সপ্রেস ওয়েতে গুড়াপের কাছে। সদস্যদের অবস্থাও আশঙ্কাজনক।

সিউড়ির একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন দোহারের সদস্যরা। যাওয়ার সময়ে এই দুর্ঘটনাটি ঘটে।  গুরুতর অবস্থায় কালিকা প্রসাদকে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করতে নিয়ে গেলে ডাক্তাররা সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আকস্মিক কালিকা প্রসাদ ভট্টাচার্যের মৃত্যুতে বাংলার সংগীত প্রেমীরা শোকাহত।

বঙ্গদর্শনের তরফ থেকে রইল তার আত্মার প্রতি শান্তি কামনা।

Developed by DXDasia