মাওয়ের উক্তি প্রণবের মুখে

কথাটা বলেছিলেন মাও সে তুং। মাঝে আর কেউ তা বলেননি এমন নয়। কিন্তু প্রায় ৫০ বছর পরে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মুখে ফের শোনা গেল মাওয়ের কথা, ‘শত ফুল ফুটুক’। শুক্রবার কলকাতা প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি এই মন্তব্য করেন। মাও সে তুং অবশ্য কথা রাখেননি। মোটেই শত পুষ্প বিকশিত হতে দেওয়া হয়নি সে দেশে। আর এ দেশে, রাষ্ট্রপতি যখন এই কথা কলকাতায় বসে বলছেন, তখন কিন্তু দেশ জুড়ে মানুষ উদ্বেগে ‘শত অসহিষ্ণুতার’ বিকাশ দেখে। এই পরিস্থিতিতেই প্রণব মুখোপাধ্যায়, সাংবাদিকদের অনুষ্ঠানে এসে এমন মন্তব্য করে গেলেন।

Developed by DXDasia