১০০ দিনের প্রকল্পে এবার আম চাষ

যে-সব মানুষ আগে ১০০ দিনের কাজের আওতায় অন্যান্য কাজ করতেন, তাঁরাই এখন পরিচিতি পাচ্ছেন আমচাষীর

আম চাষ-কে ১০০ দিনের কাজের আওতায় আনল পশ্চিমবঙ্গ সরকার। যে-সব অঞ্চলে আমের ফলন হত না, সেখানে আশাতীতভাবে ফলন হওয়ায় স্বনির্ভর হয়েছেন স্থানীয় মানুষও। এই প্রকল্পের দৌলতে আস্তে আস্তে আম ফলনকারী জেলাগুলির দলে নাম লেখাচ্ছে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম। এমনকি, সম্প্রতি রাজ্য সরকারের উদ্যোগে সারা রাজ্যের বিভিন্ন প্রজাতির আম নিয়ে কলকাতায় যে মেলা হল কিছুদিন আগেই, তাতে জনপ্রিয়তাও অর্জন করেছে শুষ্ক জেলাগুলির আম।

যে-সব মানুষ আগে ১০০ দিনের কাজের আওতায় অন্যান্য কাজ করতেন, তাঁরা এখন আমচাষীর পরিচিতি পাচ্ছেন। অনেক জেলায় গড়ে উঠছে স্বনির্ভর গোষ্ঠীও। যে জমিতে আম চাষ হচ্ছে, সেগুলি লিজ নেওয়া হয়েছে ২৫ বছরের জন্য। চুক্তি অনুযায়ী, জমির মালিক ফলনের ২৫% পাবেন, ১০% পাবে পঞ্চায়েত এবং বাকি ৬৫% স্বনির্ভর গোষ্ঠীর প্রাপ্য।

Developed by DXDasia