
তিনি আমাদের গেয়ে শোনালেল, ‘কন্যাশ্রী থিম সং’
নেদারল্যান্ডসের বাংলা পত্রিকায় লিখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের আমন্ত্রণে নেদারল্যান্ডসে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই কাজের ফাঁকে দ্য হেগ-এর বাঙালিদের সমিতি ‘কল্লোল’-এর সদস্যদের সঙ্গে কথা বলেন মমতা। এই বৈঠক হয়েছিল গত ২২ জুন। নেদারল্যান্ডসের ভারতীয় রাষ্ট্রদূত ভেনু রাজামণির বাড়িতে। আমাদের সংগঠন কল্লোলের কোর কমিটির সদস্য আশিস সেন শর্মা, শিতল ব্যানার্জি, আর ছিলাম আমি নিজে। আমাদের কথা বার্তা হচ্ছিল নানা বিষয়ে। শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন নেদারল্যান্ডসের রাস্তায় তাঁর পয়ে হেঁটে বেড়ানোর অভিজ্ঞতা। চা খেতে খেতে আমরা তাঁকে বললাম, কী করে আমরা এখানে কল্লোল নামের এই সংগঠনটি গড়ে তুললাম। কী আমাদের কাজ ইত্যাদি। বললাম আমাদের সাংস্কৃতিক কাজকর্মের কথা। আমাদের পরবর্তী প্রজন্ম কী ভাবে একই সঙ্গে ভারতীয় এবং বিশ্ব নাগরিক হয়ে উঠছে কথা হল সে সব নিয়েও।
পুজোয় আমাদের নাটক নিয়ে কথা হল। কথা হল আমাদের বাৎসরিক পুজো সংখ্যা নিয়ে। মমতা বলেছেন, তিনি আমাদের আগামী পুজো সংখ্যায় ছাপার জন্য ওঁর একটি লেখা দেবেন। আমরা ওঁর কাছে শুনলাম কন্যাশ্রী-র কথা। এমনকী তিনি আমাদের ইউটিউবে শোনালেন, ‘কন্যাশ্রী থিম সং’। এটা আমাদের একটা মনে রাখার মতো অভিজ্ঞতা। তিনি এবং তাঁর সঙ্গী বিশিষ্টরা, এবং আমরা, আমাদের সান্ধ্য আড্ডা চলতে লাগল। আমরা এক সঙ্গে গাইলাম ‘পুরোনো সেই দিনের কথা…’। অনেক পুরোনো কথাই মনে পড়ে গেল। ভবিষ্যতেও এই স্মৃতি থেকে যাবে বহু কাল।
