পাশে আছেন বন্যাদুর্গতদের, জানালেন মমতা

জলে নেমে দুর্গতদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী

সোমবার মালদা ও দক্ষিণ দিনাজপুরে বন্যা পরিস্থিতি ঘুরে দেখেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, দুর্গতদের পাশে আছে রাজ্য প্রশাসন। জলে নেমে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন তিনি। সঙ্গে ছিলেন অন্যান্য মন্ত্রী ও আধিকারিকেরাও। 

মমতা বলেন, ‘বিহারের জলেই বাংলায় বন্যার পরিস্থিতি হয়েছে।’ বন্যায় যাঁদের বাড়ি ভেঙেছে, সরকার তাঁদের বাড়ি তৈরি করে দেবে – এমনটাও জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি, জল নেমে গেলে পরিষ্কার করা হবে স্কুল, হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, টিউবওয়েল-ও। 

বন্যায় এ-পর্যন্ত ১৫২ জনের মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গে – এমনটাই দাবি তাঁর। দুর্গতদের ত্রাণ সরবরাহের দিকে নজর দেওয়ার জন্য আধিকারিকদের নির্দেশ দেন তিনি। অসম ও গুজরাটকে বন্যায় সাহায্য হিসেবে যে প্যাকেজ দেওয়া হয়েছে, বাংলাকেও তা দেওয়া উচিৎ – বলেন মুখ্যমন্ত্রী। বাংলায় ক্ষয়ক্ষতির হিসেব শীঘ্রই পাঠানো হবে কেন্দ্রে। 
 

Developed by DXDasia