রাষ্ট্রপুঞ্জের সভায় রাজ্যের উন্নয়নের চালচিত্র

তিনশোরও বেশি প্রশাসনিক বৈঠক করে সর্বস্তরে পরিষেবা পৌঁছে দেওয়ার কাজটি সুনিশ্চিত করা হয়েছে

কেবল পরিষেবা দিলেই হবে না, পরিষেবায় মানুষ উপকৃত হচ্ছেন কিনা, পরিষেবা মানুষের কাছে নিয়মিত পৌঁচচ্ছে কী না সেদিকে লক্ষ্য রাখতে হবে। পশ্চিমবঙ্গে তিনশোরও বেশি প্রশাসনিক বৈঠক করে সর্বস্তরে পরিষেবা পৌঁছে দেওয়ার কাজটি সুনিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রপুঞ্জের সভায় এ ভাবেই পশ্চিমবঙ্গের উন্নয়নের চালচিত্র তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিশ্ব পরিষেবা দিবসে নেদারল্যান্ডের দ্য হেগ শহরে রাষ্ট্রপুঞ্জ আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান, কন্যাশ্রী, খাদ্যসুরক্ষা, স্বাস্থ্যসাথী প্রকল্পে বিনামূল্যে চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের হাত ধরে রাজ্যে উন্নয়নের জোয়ার এসেছে। উপস্থিত দর্শকরা মমতাকে করতালি দিয়ে অভিনন্দন জানান।

Developed by DXDasia