ফিরে আসছে ‘অনুরোধের আসর’

টেলিভিশন মাধ্যমে ফিরতে চলেছে ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি

‘অনুরোধের আসর’। একসময় রেডিও-র হাত ধরে বাঙালির রন্ধ্রে-রন্ধ্রে ঢুকে গিয়েছিল এই অনুষ্ঠান। আবার ফিরে আসতে চলেছে। তবে এবার টেলিভিশনে। শুক্রবার নজরুল মঞ্চে রাজ্য সরকারের ‘অনুরোধের আসর’ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রবীণ সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের উদ্যোগেই আবার ফিরে আসছে এই অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী জানান, শনি ও রবিবার স্বর্ণযুগের গান ফিরিয়ে আনতে দুটি টেলিভিশন চ্যানেলে আয়োজিত হবে ‘অনুরোধের আসর’। 

মুখ্যমন্ত্রী এও জানান, আরও ১ লক্ষ লোকশিল্পীকে সরকারি ভাতার আওতায় আনা হবে। গ্রামে-গ্রামে গান গেয়ে সরকারি প্রকল্পের প্রচার চালাবেন তাঁরা। বর্তমানে প্রায় ৮২ হাজার শিল্পী এই ভাতা পান।

Developed by DXDasia