ক্রীড়ামন্ত্রীকে বাঁদর বললেন মালিঙ্গা

খেলোয়ারদের ফিটনেস নিয়ে প্রশ্ন তোলায় অগ্নিশর্মা শ্রীলঙ্কার পেসার

চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতার পর শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়শেখরা প্রশ্ন তুলেছিলেন দেশের খেলোয়ারদের ফিটনেস নিয়ে। বলেছিলেন, শ্রীলঙ্কার প্লেয়ারদের ফিটনেস অনেক কম, বেশিরভাগ টিম সদস্যই স্থূলকায়। আর এ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়েই বিতর্কে জড়ালেন শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা। একটি শো-য়ে ক্রীড়ামন্ত্রীকে বাঁদরের সঙ্গে তুলনা করেন তিনি।

চ্যাম্পিয়নস ট্রফিতে তাঁর পারফরমেন্সও তেমন সুবিধার নয়। এর মধ্যেই, দেশের ক্রীড়ামন্ত্রীর সমালোচনা করে মালিঙ্গা বলেন, ওই মন্ত্রী ক্রিকেটের কিছু বোঝেন না। বাঁদর কেমন করে জানবে টিয়ার বাসা কীরকম?

মালিঙ্গার প্রতিক্রিয়ায় স্বভাবতই ক্ষুব্ধ ক্রীড়ামন্ত্রী। দয়াসিরি বলেন, আমি কোনও ক্রিকেটারের নাম করে বলিনি, অথচ মালিঙ্গা আমাকে প্রকাশ্যে আক্রমণ করেছে। চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতার কারণ খোঁজা ছেড়ে এখন মালিঙ্গা বিতর্কেই তোলপাড় শ্রীলঙ্কা।

Developed by DXDasia