
অক্টোবর মাসের শেষের দিকে শুরু হতে চলেছে এই পরিষেবা
ভারতের প্রধান ১২টি বন্দরে শুরু হচ্ছে ক্রুজ ট্যুরিজম। এই বছরের অক্টোবর মাসের শেষের দিকে শুরু হতে চলেছে এই পরিষেবা। এইটি ভারতের প্রথম ঘরোয়া প্রমোদতরী পরিষেবা। এই ধরনের ভ্রমণ জনপ্রিয় করে তোলার জন্য কমানো হচ্ছে বন্দরে তরী রাখার খরচও। মুম্বই পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় ভাটিয়ে জানালেন, সিঙ্গাপুর এবং কলম্বোর মতো বন্দরগুলির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং ভারতের বন্দরগুলির আরও বেশি সংখ্যক প্রমোদভ্রমণ সংস্থা টানতে এই সিন্ধান্ত নেওয়া হবে।’
হলদিয়া, পারাদ্বীপ, বিশাখাপত্তনম, চেন্নাই, তুতিকোরিণ, কোচি, ম্যাঙ্গালোর, মার্মাগাঁও, পানাজি, জওহরলাল নেহরু পোর্ট, মুম্বই, কান্ডলা- এই বারোটি বন্দরে থাকবে ক্রুজ ট্যুরিজম পরিষেবা। উপদেষ্টা সংস্থার সুপারিশ অনুযায়ী এই বন্দরগুলিতে একই ভাড়া চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক রাত্রির জন্য বিলাসবহুয়ল ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করতে পারবে। এর পাশাপাশি পর্যটকদের জন্য ই-ল্যান্ডিং এবং ই-ভিসার বন্দোবস্ত করা হয়েছে। এই জাহাজে ৭০০ পর্যটক বহনের ক্ষমতা থাকবে। জাহাজ তৈরির কাজ শুরু হয়েছে মুম্বই বন্দরের ইন্দিরা ডকে।
