
প্লাস্টিক সার্জারি করে আত্মগোপন ৩০ বছর
বার বার শুধু মাত্র প্লাস্টিক সার্জারি করে প্রায় ৩০ বছর ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল বিশ্ব কোকেন সাম্রাজ্যের ডন লুইজ কার্লোস দা রোচা। যার ডাকনাম ছিলো 'হোয়াইট হেড'। পুলিশ বলছে, দক্ষিণ আমেরিকার কোকেনের যে বিশাল সাম্রাজ্য, সেটার নেতা ছিল এই হোয়াইট হেড। ব্রাজিল পুলিশের এক বিবৃতিতে বলা হচ্ছে শনিবার তাকে গ্রেফতার করা হয়।
লুইজ কার্লোস দা রোচা বিভিন্ন সময়ে প্লাস্টিক সার্জারি করে নিজের চেহারা বদলে নিত। একাধিক নামও রয়েছে তার। সবশেষে ভিটর লুইজ নামে তার পরিচিতি ছিলো এই ডন। ব্রাজিলের পুলিশ বলছে বলিভিয়া, পেরু, কলাম্বিয়াতে সে কোকেন উৎপাদন করতো এবং সেটা ইউরোপের বিভিন্ন দেশে এবং আমেরিকাতে পাঠাতো। এছাড়া ভারী অস্ত্র তৈরি, নানা প্রকার হিংসাত্মক ঘটনা ঘটানোরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মাসে ৫ টনের মত কোকেন উৎপাদন করতো তার সংস্থা।
