দক্ষিণ মেরুতে ৯১টি আগ্নেয়গিরি

তুষারে ঢাকা দক্ষিণ মেরুর বরফের নীচে দু’কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত এই আগ্নেয়গিরি

খোঁজ মিললো ভূ-পৃষ্ঠের বৃহত্তম আগ্নেয়গিরি অঞ্চলের। তুষারে ঢাকা দক্ষিণ মেরুর বরফের নীচে দু'কিলমিটার অঞ্চলজুড়ে বিস্তৃত এই আগ্নেয়গিরি অঞ্চল।

দক্ষিণ মেরু নিয়ে দীর্ঘ দিন গবেষণা চালাচ্ছেন ইংল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক। তাঁদের কথায়, দক্ষিণ মেরুর পশ্চিমাঞ্চলে নতুন করে ৯১টি আগ্নেয়গিরি সন্ধান পাওয়া গেছে। এই দলের সদস্য রবার্ট বিংহ্যামের কথায়, এই আগ্নেয়গিরি এলাকাটি দক্ষিণ আফ্রিকার কিলিমাঞ্জারো-লঙ্গেনট অঞ্চল থেকেও বড় এবং সক্রিয়। একসঙ্গে এতগুলি আগ্নেয়গিরি গবেষকদের বেশ চিন্তায় ফেলেছে। কারণ তাদের মতে যদি একটিও আগ্নেয়গিরি থেকেও লাভা বের হয় তাহলে গোটা মেরু অঞ্চলসহ বিপদে পড়বে পৃথিবীর অনেক অংশ। মেরুর বরফ গলে যাওয়ারর ফলে বেড়ে যাবে সমুদ্রের জলস্তর। ফলে সারা পৃথিবী জুড়ে সৃষ্টি হতে পারে বন্যা পরিস্থিতি।

(ফাইলচিত্র) 

Developed by DXDasia