
সাহিল মানসিকভাবে অসুস্থ হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় এক পুনর্বাসন কেন্দ্রে
প্রায় ১৯ মাস পর হারানো পুত্রকে ফিরে পেলেন বাবা-মা। ১৩ বছর বয়সী সাহিল সাউ গত ১০ ফেব্রুয়ারি নিখোঁজ হয়ে যায়। ঘটনাটি ঘটে কৃষ্ণনগরে। থানায় নিখোঁজ ডায়েরি করা হলেও ছেলের খোঁজ পাওয়া যায়নি। এদিকে, সেই সময়েই সাহিল কোনও ভাবে নদিয়ার করিমপুরে চলে যায়। সেখানকার মানুষ তাকে উদ্ধার করেন। সাহিল মানসিকভাবে অসুস্থ হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় নাকাশিপাড়ার একটি বেসরকারি মানসিক রোগীদের পুনর্বাসন কেন্দ্রে। ওই গ্রামের মোসলেম মুন্সি সেই ১৯৯৩ সাল থেকেই এই সংস্থাটি চালান।
হঠাৎ টেলিভিশনে ভেসে ওঠে ছেলের মুখ। তার ছবি দেখে সাহিলের বাবা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। তারপর সমস্ত নিয়মকানুন মেনে সাহিলকে বাড়িতে আনা হয়। এই বেসরকারি মানসিক রোগীদের পুনর্বাসন কেন্দ্রের কর্ণধার বারবার বলেন, অসহায় মানুষের সেবা করতে তাঁর ভালো লাগে।
ছবি- সংগৃহীত
