
দেশের সাত রাজ্যের ৫১টি আসনে ভোটগ্রহণ চলছে
শুরু হল সপ্তদশ লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট। দেশের সাত রাজ্যের ৫১টি আসনে ভোটগ্রহণ চলছে। এরমধ্যে রয়েছে বাংলার সাতটি আসন। এ রাজ্যে যে সাতটি কেন্দ্রে সোমবার ভোটগ্রহণ হচ্ছে, সেগুলি হল- উলুবেড়িয়া, হাওড়া, শ্রীরামপুর, আরামবাগ, ব্যারাকপুর এবং বনগাঁ। এ ছাড়াও বিহারের ৫টি, জম্মু-কাশ্মীরের ২টি, ঝাড়খণ্ডের ৪টি, মধ্যপ্রদেশের ৭টি, রাজস্থানের ১২টি, উত্তরপ্রদেশের ১৪টি আসনে আজ ভোট।
কড়া নিরাপত্তায় শুরু হয়েছে ভোটগ্রহণ। বাংলার সাত আসনে একশো শতাংশ কেন্দ্রীয় বাহিনী রয়েছে বলে জানিয়েছে কমিশন। সকাল থেকেই বুথে বুথে লম্বা লাইন। একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে এ দিন। এই তালিকায় আছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, স্মৃতি ইরানি; অন্যদিকে রাজ্যে এই তালিকায় নজর কাড়ছে দীনেশ ত্রিবেদী, অর্জুন সিং, প্রসূন বন্দ্যোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, মমতাবালা ঠাকুরদের নাম। প্রত্যেকের ভাগ্য নির্ধারণ আজ।
