তৃণমূল কংগ্রেসের প্রার্থী-তালিকা ঘোষিত, রয়েছে চমক

নতুন মুখ মিমি-নুসরত-মহুয়া

আসন্ন লোকসভা নির্বাচন (২০১৯)-এর জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী-তালিকা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা নির্বাচনের প্রার্থীদের পাশাপাশি রয়েছে বেশকিছু নতুন মুখ। প্রার্থী-তালিকায় চমকও রয়েছে। বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন অভিনেত্রী নুসরত জাহান, মিমি চক্রবর্তী প্রার্থী হচ্ছেন যাদবপুর কেন্দ্র থেকে। কেন্দ্র পরিবর্তনের পর মুনমুন সেন প্রার্থী হচ্ছেন আসানসোলে। দক্ষিণ কলকাতা কেন্দ্রে প্রার্থী-তালিকায় নতুন মুখ মালা রায়। প্রত্যাশা মতোই মালদহ উত্তর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মৌসম বেনজির নুর। ঘাটাল থেকে এবারেও লড়বেন অভিনেতা দেব। কৃষ্ণনগর থেকে গতবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাপস পাল, এবার এই আসনে দাঁড়াচ্ছেন মহুয়া মৈত্র।

পশ্চিমবঙ্গে ৪২টি আসনে মোট ৭ দফায় ভোট হবে। প্রথম দফা ১১ এপ্রিল, দ্বিতীয় দফা ১৮ এপ্রিল, তৃতীয় দফা ২৩ এপ্রিল, চতুর্থ দফা ২৯ এপ্রিল, পঞ্চম দফা ৬ মে, ১২ মে ষষ্ঠ দফা এবং ১৯ মে সপ্তম দফার ভোট হবে।

তৃণমূল কংগ্রেসের সম্পূর্ণ প্রার্থী-তালিকা

• দার্জিলিং: অমর সিংহ রাই
• কোচবিহার: পরেশচন্দ্র অধিকারী
• জলপাইগুড়ি: বিজয়চন্দ্র বর্মণ
• আলিপুরদুয়ার: দশরথ তিরকে
• রায়গঞ্জ: কানাইয়ালাল আগরওয়াল
• বালুরঘাট: অর্পিতা ঘোষ
• মালদহ উত্তর: মৌসম বেনজির নুর
• মালদহ দক্ষিণ: মোয়াজ্জেম হোসেন
• মুর্শিদাবাদ: আবু তাহের
• জঙ্গিপুর: খলিলুর রহমান
• বহরমপুর: অপূর্ব সরকার
• কৃষ্ণনগর: মহুয়া মৈত্র
• রানাঘাট: রূপালি বিশ্বাস
• বনগাঁ: মমতাবালা ঠাকুর
• বসিরহাট: নুসরত জাহান
• বারাসত: কাকলি ঘোষ দস্তিদার
• ব্যারাকপুর: দীনেশ ত্রিবেদী
• দমদম: সৌগত রায়
• হাওড়া: প্রসূন বন্দ্যোপাধ্যায়
• উলুবেড়িয়া: সাজদা আহমেদ
• শ্রীরামপুর: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
• হুগলি: রত্না দে নাগ
• আরামবাগ: অপরূপা পোদ্দার
• কলকাতা উত্তর: সুদীপ বন্দ্যোপাধ্যায়
• কলকাতা দক্ষিণ: মালা রায়
• যাদবপুর: মিমি চক্রবর্তী
• ডায়মন্ড হারবার: অভিষেক বন্দ্যোপাধ্যায়
• জয়নগর: প্রতিমা মণ্ডল
• মথুরাপুর: চৌধুরী মোহন জাটুয়া
• মেদিনীপুর: মানস ভুঁইয়া
• তমলুক: দিব্যেন্দু অধিকারী
• ঘাটাল: দীপক অধিকারী (দেব)
• ঝাড়গ্রাম: বীরবাহা সরেন
• কাঁথি: শিশির অধিকারি
• পুরুলিয়া: মৃগাঙ্ক মাহাতো
• বিষ্ণুপুর: শ্যামল সাঁতরা
• বাঁকুড়া: সুব্রত মুখোপাধ্যায়
• আসানসোল: মুনমুন সেন
• বর্ধমান-দুর্গাপুর: মুমতাজ সংঘমিতা
• বর্ধমান পূর্ব: সুনীল মণ্ডল
• বীরভূম: শতাব্দী রায়
• বোলপুর: অসিত মাল

Developed by DXDasia