লোকগ্রামে বাংলার পুতুলের কর্মশালা

লোকগ্রামে বাংলার পুতুলের কর্মশালা

বাংলার লোকপুতুল আজ শহরের মানুষের কাছে কার্যত গবেষণার দুই মলাটের বস্তু। কিন্তু এই অনবদ্য পুতুলের রং বাহারি নকশাদার বৈচিত্রের কারিগর কে ও পুতুল গুলি কোন জেলার, তার উত্তর মিলল কলকাতার গড়িয়া অঞ্চলের ছিটকালিকাপুরের লোকগ্রামে পুতুলের কর্মশালায়।

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে ৩০ জুলাই – ২ আগস্ট, ২০১৬ পর্যন্ত হয়ে গেল পুতুলের কর্মশালা। কী ভাবে মেদিনীপুরের গালার পুতুল তৈরি হয়, কী ভাবে নির্মাণ হয় মজিলপুরের চাকের পুতুল, কী ভাবে তৈরি হয় উত্তর দিনাজপুরের ম্যাজিক ল্যানটার্ন – সেই সব আশ্চর্য শিল্পের নির্মাণ কাছে বসে দেখার সুযোগ হয় এখানে। তালপাতার সেপাই থেকে শুরু করে দার্জিলিং এর মাসাই পুতুল, অথবা নতুন গ্রামের মমি পুতুল সকলের দৃষ্টি আকর্ষণ করেছে ।

এই কর্মশালার আয়োজনের প্রধান কারণ দু’টো। প্রথমত- গ্রাম বাংলার পুতুল সম্ভারকে জনমানসে আরও ব্যাপক ভাবে প্রচার ও প্রসার করা।

দ্বিতীয়ত- সে রকম কিছু পথের অনুসন্ধান করা, যেখানে গ্রাম্য সরলতা অক্ষুণ্ণ রেখেই পুতুলকে আরও অনেক বেশি সমকালের কাছে গ্রহণ যোগ্য করে তোলা। যা অচিরেই নাগরিক চেতনাকে স্পর্শ করে যায়।

Developed by DXDasia