বাতিল ৮১ লক্ষ আধার ও ১১ লক্ষ প্যান

আধার ও প্যান নম্বর ৩১ অগাস্টের মধ্যে অবশ্যই সংযুক্ত করতে হবে

ইতিমধ্যেই ৮১ লক্ষ আধার নম্বর ও ১১ লক্ষ প্যান নম্বর বাতিল করে দেওয়া হয়েছে। পাশাপাশি এটাও স্পষ্ট করে জানানো হয়েছে যে আয়কর জমা করার ক্ষেত্রে আধার ও প্যান নম্বর বাধ্যতামূলকভাবে দিতে হবে। পাশাপাশি আধার ও প্যান নম্বর ৩১ অগাস্টের মধ্যে অবশ্যই সংযুক্ত করতে হবে।

কেউ যদি এখনও প্যান ও আধার নম্বর সংযুক্ত না করেন তাহলে অবশ্যই দিন থাকতে তা করে ফেলতে হবে। তবে তার আগে দেখতে হবে আপনার প্যান ও আধার কার্ড দুটিই সচল রয়েছে কিনা। UIDAI ওয়েবসাইটে 'ভেরিফাই আধার নম্বর' অপশন রয়েছে। সেখানে গিয়ে আধার নম্বর সচল নাকি অচল তা পরীক্ষা করে নেওয়া যাবে। নিজের আধার নম্বর দিয়ে তা পরীক্ষা করাতে পারেন। ওয়েবসাইটের ডানদিকে অপশনটি পাবেন।

সেখানে ১২ সংখ্যার আধার নম্বর দিয়ে দিন। তারপর সেখানেই ভেরিফিকেশনের পর দেখিয়ে দেবে আপনার আধার নম্বর সচল রয়েছে কিনা। কারও আধার সচল না থাকলে সেটাও সেখানেই দেখিয়ে দেবে।

প্যান নম্বর চেক করার ক্ষেত্রে আয়কর দফতরের ওয়েবসাইট  incometaxindiaefiling.gov.in -এ যেতে হবে। বাম দিকের 'know your Pan' অপশনে ক্লিক করতে হবে। পরের পাতায় পুরো বিবরণ দিতে হবে। তারপর সাবমিট করলেই রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে। সেটা দিলেই দেখতে পাবেন আপনার প্যান নম্বর বৈধ অবস্থায় রয়েছে কিনা। প্যান নম্বর ডুপ্লিকেট হলে সেটাও দেখিয়ে দেবে।

(ফাইলচিত্র) 

Developed by DXDasia