ম্যাক্সিম গোর্কির বাসভবন এবার কলকাতায়

লিংকে ক্লিক করে জানুন আজ কোথায় কী

ম্যাক্সিম গোর্কির বাসভবন তথা সংগ্রহশালা নিয়ে একটি বক্তৃতা এবং প্রদর্শনীর আয়োজন করা হয়েছে কলকাতায়। আইসসিআর-এ সন্ধেবেলা থাকবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। রয়েছে শিশুদের জন্য অভিনব এক কর্মশালাও। পূর্ণদাস বাউলের ৮৭তম জন্মদিন আজ। আজ কোথায় কী, চলুন দেখে নেওয়া যাক – 


•    রাশিয়ার মস্কো শহরে অবস্থান করছে প্রবাদপ্রতীম সাহিত্যিক ম্যাক্সিম গোর্কির বাসভবন তথা সংগ্রহশালা। মস্কোর অন্যতম প্রধান সেই দ্রষ্টব্যস্থান নিয়ে একটি বক্তৃতা এবং প্রদর্শনীর আয়োজন করা হয়েছে কলকাতার গোর্কি সদনে। সন্ধে ৬টায় শুরু হবে অনুষ্ঠান। বক্তব্য রাখবেন গোর্কি সদনের মাননীয় ডিরেক্টর ভি দেমেনতিয়েভ। প্রবেশ অবাধ। 

•    সাংস্কৃতিক গোষ্ঠী ‘উদাসী’র দশ বছর পূর্তি উপলক্ষে মহানগরে আয়োজিত হয়েছে এক সাংস্কৃতিক অনুষ্ঠান – ‘পায়ে পায়ে দশ’। হো চি মিন সরণির আইসিসিআর-এ বিকেল সাড়ে ৫টা থেকে থাকছে কবিতা, শ্রুতিনাটক, সংগীতের মনোরম সমাহার। 

 

•    শিশুদের বুদ্ধির বিকাশ ঘটানোর লক্ষ্য নিয়ে অংকুরম এক অভিনব কর্মশালার আয়োজন করেছে। নানা রকম খেলনা ব্যবহার করে শিশুদের দুনিয়াকে আরও রঙিন করার বন্দোবস্ত রয়েছে সেখানে। বিকেল ৫টা থেকে ১৬৪এ বকুল বাগান রোডের একতলায় এই কর্মশালায় যোগ দেবে কেবল ৩ থেকে ৬ বছর বয়সী শিশুরা। 


•    বাউল সংগীতের একনিষ্ঠ সাধক, বিশিষ্ট গায়ক, কবি, সুরকার পূর্ণদাস বাউলের আজ ৮৭তম জন্মদিন। পৃথিবীর নানা প্রান্তে বাউল সংগীতকে পৌঁছে দিয়েছেন তিনি। এই কিংবদন্তি শিল্পী ২০১৩ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন।

Developed by DXDasia