
শুধু তাই নয়, সূর্যগ্রহণের পর রয়েছে আরও একটি গ্রহণ
আজ মঙ্গলবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হওয়ার কথা। এটি এই বছরের শেষ সূর্যগ্রহণ। শুধু তাই নয়, সূর্যগ্রহণের পর রয়েছে আরও একটি গ্রহণ। সূর্য এবং চন্দ্রগ্রহণের এই পালা ঘিরে গোটা জুলাই মাসে জ্যোতিষ মতেও একাধিক গ্রহের অবস্থান বদল হতে পারে। সূর্যগ্রহণ স্থায়ী থাকবে ৪ মিনিট ৩৩ সেকেন্ড। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ৬ হাজার মাইল পথ অতিক্রম করবে।
এটা সম্পূর্ণরূপে দেখা যাবে প্রশান্ত মহাসাগরীয় এবং দক্ষিণ আমেরিকার অঞ্চলে। ভারতীয় সময় রাত ১০টা ২৫ মিনিটে তা ঘটবে বলে খবর। আর আংশিকভাবে দেখা যাবে ১২টা ৫৫ মিনিটে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ তখনই ঘটে যখন সূর্য, চন্দ্র এবং পৃথিবী একই কক্ষপথে সমান্তরালভাবে চলে আসে। এই সূর্যগ্রহণ দেখার জন্য অপেক্ষা করছেন বিশ্ববাসী।
