
প্রতি সপ্তাহান্তে লালদীঘি চত্বরে বর্ণময় উৎসব
পৃথিবীর অন্যান্য প্রধান শহরের মত তিলোত্তমা কলকাতাও এবার সেজে উঠতে চলেছে উইক এন্ড কার্নিভালে। মহাকরণ সংলগ্ন লালদীঘির পাশে তৈরি হচ্ছে একটি মুক্তমঞ্চ। গাছে গাছে লাগানো হচ্ছে আলো। বাউল গান, ছৌ নাচ, ধামসা, মাদল সহ বাংলার বিভিন্ন প্রান্তের শিল্পীরা সারা বছর শনি ও রবিবার এখানে অনুষ্ঠান করবেন। কলকাতা পুরসভা, পরিবহণ দপ্তর এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কার্নিভালের নাম ‘দেখো রে’। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকছে ১৫ টি খাবারের স্টল। বিশ্ববাংলার স্টলও থাকছে লালদীঘির চত্বরে। ১৫ এপ্রিল থেকে চালু হচ্ছে এই উইক এন্ড কার্নিভাল।
