
কণ্ঠনালীর ক্যান্সারে আক্রান্ত কুলসুম নওয়াজ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজ কণ্ঠনালীর ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে যাওয়ার পর এ খবর জানাজানি হয়। তবে কুলসুমের অসুস্থতা নিরাময়যোগ্য বলে দলীয়সূত্রে বলা হয়েছে। বিবিসিসূত্রে এই খবর জানা গিয়েছে।
সুপ্রিমকোর্টের রায়ে নওয়াজ ভোটে দাঁড়াতে পারবেন না। ;তাঁর ওই শূন্য আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কুলসুম। আগামী ১৭ সেপ্টেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনও কোনও মহল বলছে, কুলসুম জয়ী হলে তাকে প্রধানমন্ত্রী পদে বসানো হতে পারে। কুলসুমের পক্ষে নির্বাচনী প্রচার চালাবেন নওয়াজ দম্পতির কন্যা মরিয়ম।
১৯৯৯ সালে জেনারেল পারভেজ মোশাররফের সামরিক অভ্যুত্থানের পর কারাবন্দি নওয়াজের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিয়েছিলেন কুলসুম।
<১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি পিএমএল-এনের প্রেসিডেন্ট ছিলেন। তবে মরিয়ম এবং কুলসুম এর আগে কোনও নির্বাচনে কখনও অংশ নেননি।
