উত্তর প্রদেশের দলিত কি বেটা বনাম বিহারের দলিত কি বেটি

কোবিন্দ বনাম মীরার লড়াই

মীরা কুমারের নাম শুনলেই কানে আসে, ‘বয়েঠ যাইয়ে’ ‘বয়েঠ যাইয়ে’ কথআঃগুলো। প্রাক্তন স্পিকার মীরা কুমার। কিছু দিন আগেই এই দেশে দলিত খুন হয়েছে। যাদের হাতে খুন হয়েছিল তারা ছিল বর্তমান শাসকদলের সমর্থক। সে দলের প্রথম সারির নেতাদের সেই ঘটনায় যে খুব বিচলিত হতে দেখা গিয়েছিল এমন নয়। এবং সেই দলেরই, দেশের শীর্ষপদের প্রার্থী এক দলিত নেতা। রামনাথ কোবিন্দ। তবে প্রায় সঙ্গে সঙ্গেই বিজেপির এই দলিত তাসের উপর মীরা কুমারের টেক্কা ফেলেছে সোনিয়া গান্ধীর নেতৃত্বে ১৭ দলের বিরোধী জোট। প্রার্থী জবরদস্ত হলেও, জয় সম্ভব নয়। আবেগে মীরা কুমার কিছুটা এগিয়ে থাকলেও, সংখ্যায় এগিয়ে কোবিন্দ।উত্তর প্রদেশের দলিত কি বেটা বিহারের দলিত কি বেটির থেকে এগিয়েই আছেন। এগিয়ে যে আছেন সেটা বিরোধীরাও জানেন। কিন্তু বিনা যুদ্ধে যে বিজেপিকে কোনও জমি ছাড়া নয়, এই বার্তা দিয়ে রাখল সোনিয়ার নেতৃত্বে বিরোধী জোট।

২০১৯-এর লোকসভা ভোটের সলতে পাকানো কার্যত এই শুরু। নীতীশ কুমারের রাজ্যের প্রার্থী মীরাকে কি নীতীশ ভোট দেবেন? আগেই তিনি জানিয়ে দিয়েছেন, তাঁর দল কোবিন্দকে ভোট দেবে। কিন্তু চাপে থাকবেন। লালুপ্রসাদ যাদব, বিহারের কংগ্রেস সভাপতি অশোক চৌধুরী বলেছেন, তাঁরা নীতীশকে সিদ্ধান্ত বদলাতে অনুরোধ করবেন। নীতীশ অবশ্য জানিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত বদলের প্রশ্ন নেই। উলটে তিনি প্রশ্ন তুলেছেন, বিহারে দলিত নেত্রীকে সবাই জেনে শুনে হারতে পাঠিয়েছে। লালু-নীতীশের এই ফাটল বিহারের রাজনীতিতে এই মুহূর্তে না হলেও ভবিষ্যতে প্রভাব ফেলতে পারে।

Developed by DXDasia