সফল কন্যাশ্রীদের বিশেষ সম্মান

১১ আগস্ট পুরস্কার দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী

কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পেয়ে সফল হয়েছে এমন কন্যাদের পুরস্কৃত করবে রাজ্যসরকার। ১১ আগস্ট, কন্যাশ্রী দিবসে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে কৃতীদের হাতে পুরষ্কার তুলে দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফল ছাত্রীদের উৎসাহ যোগাতেই এই সম্মাননা চালু করছে রাজ্য।

বাল্যবিবাহ রুখতে এবং মেয়েদের লেখাপড়ায় উৎসাহিত করতে ২০১৩-য় কন্যাশ্রী প্রকল্প চালু করা হয়েছিল। এই প্রকল্পের আওয়ায় থাকা ছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়। এখনও পর্যন্ত ৩৯ লক্ষেরও বেশি নাম কন্যাশ্রী প্রকল্পে নথিভুক্ত হয়েছে।

কেবল দেশেই নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রসংশিত হয়েছে এই প্রকল্প। ইউনেস্কো কন্যাশ্রী প্রকল্পের জন্য রাজ্যকে পুরস্কৃত করেছে।

Developed by DXDasia