কমল শিশুমৃত্যুর হার, পুরস্কৃত পশ্চিমবঙ্গ

অল্প সময়ের মধ্যে এই হার এতটা কমে যাওয়ার পিছনে রয়েছে স্বাস্থ্য পরিষেবার বিপুল সংস্কার

সদ্যোজাত শিশু মৃত্যুর হার কমিয়ে ফের কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের থেকে স্বীকৃতি অর্জন করল পশ্চিমবঙ্গ। ২০১১ সালে যেখানে প্রতি হাজার জন ১ বছরের থেকে বয়স কম এমন শিশুর মধ্যে মৃত্যুর হার ছিল ৩২। ২০১৬ স্যাম্পেল রেজিস্ট্রেশন সিস্টেমের রিপোর্ট অনুযায়ী এই মৃত্যুর হার কমে দাঁড়িয়েছে ২৬। অল্প সময়ের মধ্যে এই হার এতটা কমে যাওয়ার পিছনে রয়েছে স্বাস্থ্য পরিষেবার বিপুল সংস্কার। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

রাজ্যসরকারের এই সাফল্য ট্যুইট করে জানিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরস্কার প্রাপকের তালিকায় নাম রয়েছে জম্মু ও কাশ্মীরেরও।

Developed by DXDasia