
২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে এটি
আন্তর্জাতিক শিল্প সম্মেলন আয়োজিত হতে চলেছে কলকাতায়। ইন্ডিয়ান চেম্বার অব কমার্স(আইসিসি)-এর উদ্যোগে এই আয়োজন। ২৬ ও ২৭ নভেম্বর হতে চলা এই সম্মেলনে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নভেম্বরের এই সম্মেলনটিকে চিহ্নিত করা হয়েছে ‘হোরাসিস এশিয়া মিটিং’ নামে। ৬৫টি দেশ থেকে প্রায় ৫০০ জন আন্তর্জাতিক ও দেশের ১৫০ জন শিল্প ও বাণিজ্যিক প্রতিনিধি যোগ দেবেন এই সম্মেলনে। হোরেসিস একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞ গোষ্ঠী। পৃথিবীর উদীয়মান ও উন্নত বাজারগুলিতে শিল্প ও বাণিজ্যের প্রসারের জন্যই ব্যবহার করা হবে এই গোষ্ঠীকে। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স-এর তরফে জানানো হয়েছে, এই ধরনের সম্মেলন ভারতে এই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে।
