এবার পুজো পরিক্রমা করা যাবে এসি ট্রামে – সুবিধা দেবে সরকারি পরিবহণ নিগম

প্যাকেজের মূল্য রাখা হয়েছে ১,৫০০ টাকা

২০১৯ সালের দুর্গাপুজোয় দর্শনার্থীদের প্রতিমা দর্শনের জন্য একগুচ্ছ প্যাকেজ ঘোষণা করতে চলেছে রাজ্যের পরিবহণ। সূত্রের খবর, দর্শনার্থীদের জন্য থাকবে সাবেকি পুজো পরিক্রমা, গঙ্গাবক্ষে বিসর্জন দেখানোর সহজ উপায়, কামারপুকুর-জয়রামবাটির পুজো দর্শন-সহ একাধিক প্যাকেজ। এবছর পুজো পরিক্রমায় এসি বাসের সঙ্গে ব্যবহার করা হবে এসি ট্রামও।

ভেসেলে এবারও টিকিট মূল্য করা হচ্ছে ১০০ টাকা। সপ্তমী, অষ্টমী, নবমী- এই তিনদিন দু’টি করে বাস কলকাতা থেকে চালানো হবে। হুগলি জেলার বিখ্যাত পুজোগুলি যুক্ত করা হয়েছে এই প্যাকেজের মধ্যে। প্যাকেজের মূল্য রাখা হয়েছে ১,৫০০ টাকা। 

নিগমের আধিকারিকদের মতে, গত বছর বহু প্যাকেজই বেশ জনপ্রিয় হয়েছিল। এবারও দর্শনার্থীদের চাহিদা বিবেচনা করে দরকার মতো প্যাকেজে বাসের সংখ্যা বাড়ানো হবে। প্যাকেজ ছাড়াও সাধারণ দর্শনার্থীদের জন্য পুজোর সময়ে বিভিন্ন রুটে বেশি রাত পর্যন্ত বাস চালানোর চেষ্টা হবে।

Developed by DXDasia