
বডিগার্ড লাইন্স অডিটোরিয়ামে আয়োজিত হল এক মিলনোৎসব
একদল পৃথক ক্ষমতাসম্পন্ন শিশুকে হইহল্লা আর মজায় মাতিয়ে রাখল কলকাতা পুলিশ। এই সব খুদেরা গান গাইল, একসঙ্গে সিনেমা দেখল। কলকাতা পুলিশের এই মানবিক উদ্যোগ নাগরিকদের প্রশংসা আদায় করে নিয়েছে ইতিমধ্যেই।
গতকাল বডিগার্ড লাইন অডিটোরিয়ামে এই মিলনোৎসবের আয়োজন করেছিল কমিউনিটি পুলিশ শাখা। ২৫০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোর হাজির ছিল সেখানে। দু’ঘণ্টার এই জমায়েত ছিল হাসি-আনন্দে ভরপুর। একসঙ্গে বসে দেখা হয়েছে ‘আইস এজ ৪’ ছবিটি। খুদে অতিথিদের জন্য হালকা খাবারের প্যাকেট এবং ফ্রুট জুসের ব্যবস্থাও ছিল।
এই অনুষ্ঠানে যোগ গিয়ে শিশু-কিশোররা ভীষণই আনন্দিত। তাদের উজাড় করা ঝকঝক হাসি কলকাতা পুলিশের কাছে এক অমূল্য উপহার হয়ে থাকল।
ছবিঋণ – কলকাতা পুলিশ
