
নোয়াপাড়া মেট্রো স্টেশনের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে
যাত্রী মহলে যে হারে নোয়াপাড়া মেট্রো স্টেশনের জনপ্রিয়তা বাড়ছে, সেই অনুপাতে নোয়াপাড়া থেকে আপ ও ডাউন দুই লাইনেই ট্রেনের সংখ্যা এখনও বেশ কম। এখনও দমদমের তুলনায় তিন ভাগের এক ভাগ ট্রেন নোয়াপাড়া পর্যন্ত যাতাযাত করে। নোয়াপাড়া স্টেশনে যাত্রীদের সংখ্যা যেভাবে বাড়ছে, তার কথা বিবেচনা করে এই স্টেশনের জন্য ট্রেনের সংখ্যা বাড়াতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ।
কলকাতা মেট্রোর অন্য সব স্টেশনে যাত্রীর সংখ্যাবৃদ্ধির হারের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে নোয়াপাড়া স্টেশন। উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং হুগলির অনেক মানুষই কলকাতায় যেতে এই স্টেশনকে ব্যবহার করতে স্বচ্ছন্দ বোধ করেন। অথচ দমদমের মতো ঘন ঘন ট্রেন না আসায় যাত্রীরা সমস্যায় পড়েন। তাই, নোয়াপাড়া স্টেশনে ট্রেনের সংখ্যা বাড়ানো নিয়ে আলোচনা চলছে মেট্রো ভবনে। যাত্রীদের মতামতও নেওয়া হচ্ছে।
